শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর পক্ষে কৃষকের সঙ্গে একযোগে নতুন ধান রোপণে অংশ নেন আদমপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবদাল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

ধানক্ষেতে নেমে কৃষকের পাশে দাঁড়িয়ে আবদাল হোসেন বলেন, “কৃষকই দেশের মেরুদণ্ড। আধুনিক কৃষি, ন্যায্য মূল্য এবং গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি কৃষক, শ্রমজীবী মানুষ ও উন্নয়নের প্রতিশ্রুতি।” তিনি আরও বলেন, “বাংলার ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

এসময় কৃষক আব্দুল করিম বলেন, ‘নেতারা মাঠে এসে আমাদের সঙ্গে কাজ করায় আমরা অনুপ্রাণিত। ধানের শীষ কৃষকের কথা বলে।’ কর্মসূচি শেষে নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

স্থানীয় বিএনপি নেতা মো. কামাল উদ্দিন বলেন, ‘এ ধরনের মাঠঘেঁষা কর্মসূচি সাধারণ মানুষের সঙ্গে আমাদের দূরত্ব কমায়। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় অবশ্যম্ভাবী।” যুবদল নেতা ওয়াসিদ আহমদ জানান, ‘কৃষকের কষ্ট বোঝা নেতাই প্রকৃত নেতা—আজকের কর্মসূচি সেটাই দেখিয়েছে।’

ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী প্রচারণা। কৃষকের সঙ্গে ধান রোপণের মাধ্যমে আমরা প্রমাণ করেছি—ধানের শীষ মানেই কৃষকের পাশে থাকা। সর্বস্তরের নেতাকর্মীদের এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ।’ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয় নিশ্চিত করে হাজী মুজিব ভাইকে সংসদে পাঠানো।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর