বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোটার : / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের প্রথম প্রহরে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনে কর্মকর্তারা সহ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষার্থী, সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন-২০২৬ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।Xd
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ সভায় কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় এর সঞ্চালনায় ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক আনসার শোকরানা নান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম ভুইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল।
আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে বাংলা ভাষা চর্চা এবং লেখার আহ্বান জানান এবং সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয় ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর