রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

কমলগঞ্জে তরুণদের পাশে মুঈদ আশিক চিশতী

ডেস্ক রিপোর্ট / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মাদক ও অনলাইন আসক্তি প্রতিরোধে মাঠে সক্রিয় উদ্যোগ

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর নির্বাচনী প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষায় মাঠে নেমেছেন তাঁর পুত্র ও তরুণ সমাজসেবক মুঈদ আশিক চিশতী।
সোমবার সকাল থেকে কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মাদকাসক্তি, অনলাইন ক্যাসিনো ও ক্ষতিকর গেমিং থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তরুণ ক্রীড়াবিদদের মাঝে জার্সি বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণদের মধ্যে সচেতনতা তৈরি এবং ইতিবাচক সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অভিভাবক ও সচেতন মহল এ কার্যক্রমকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তাঁকে দেখতে চাওয়ার দাবি জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
মুঈদ আশিক চিশতী বলেন, “পিতার উন্নয়ন দর্শন তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের পাশাপাশি একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা এখন সময়ের দাবি। মাদক ও অনলাইন আসক্তি আমাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তাই খেলাধুলা ও সৃজনশীল চর্চার বিকল্প নেই।”
কমলগঞ্জ পৌর এলাকার বাসিন্দা সুহেল মিয়া বলেন, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং মাঠভিত্তিক কার্যক্রম ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় ক্রীড়াবিদ মনোয়ার ও মিলাদ আহমদ জানান, খেলাধুলায় সম্পৃক্ত থাকতে উৎসাহ দেওয়া তাদের জন্য অনুপ্রেরণাদায়ক। স্থানীয় শিক্ষার্থী মামুন আহমদ বলেন, অনলাইন আসক্তি বিষয়ে সরাসরি সচেতনতা কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ।
মতবিনিময় ও জার্সি বিতরণকালে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মুন্না চৌধুরী, সাংবাদিক সোলেমান আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টদের মতে, তরুণদের ইতিবাচক ধারায় সম্পৃক্ত করতে ধারাবাহিক এমন কার্যক্রম সামাজিক পরিবেশে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর