বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন ব্যারিস্টার সুমন শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও হিসেবে যোগদান করলেন ডা. শাকুর আহমেদ শিক্ষা ও সংস্কৃতি: উন্নত জাতি গঠনের দুই ভিত্তি শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা

কমলগঞ্জে অপহরণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগীর বাড়িতে এমপি হাজি মুজিব, দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

মো.সাইদুল ইসলাম / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে কর্মজীবী এক নারীকে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।

সোমবার (৯ মার্চ) ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি জানার সাথে সাথেই তিনি ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশির বাড়িতে উপস্থিত হন। এ সময় স্থানীয় লোকজন, নেতাকর্মী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বটতলা বাজারের সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত তথ্যও সংগ্রহ করেন।

ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপারকে (এসপি) ফোন করে অপহরণের চেষ্টায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের এ ধরনের ঘটনায় সর্বোচ্চ সহযোগিতা করা এবং এলাকায় সতর্ক নজর রাখার নির্দেশনা দেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংসদ সদস্য হাজি মুজিব বলেন, “সে আমার এলাকার মেয়ে, আমার বোনের মতো। আমি ইতোমধ্যে এসপিকে ফোন করে বলেছি—যত দ্রুত সম্ভব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের অপরাধের বিষয়ে আমরা জিরো টলারেন্স।”

তিনি আরও বলেন, “আমি ভুক্তভোগী পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছি, তাদের ভয়ের কোনো কারণ নেই। আমি সবসময় তাদের পাশে আছি। যতদিন পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত আমি বিষয়টির খোঁজখবর রাখব এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকব।”

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমেদ জয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, কমলগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মইনউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রবিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে বটতলা বাজার এলাকায় কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করার সময় কয়েকজন দুর্বৃত্ত একটি প্রাইভেট কারে করে এসে ফাতেমা পারভেজ নিশিকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। তবে তিনি সাহসিকতার সঙ্গে নিজেকে রক্ষা করে চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর