বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

চিৎলিয়া প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিৎলিয়ায় চিৎলিয়া প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চিৎলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও গ্রামবাসীদের ধন্যবাদ জানান প্রবাসী কমিটির সহসভাপতি মো. সেজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া।

সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রাজু বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়ার কারণেই ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল আব্দুল মইজ। এছাড়া উপস্থিত ছিলেন চিৎলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্বাস আলী মাস্টার, রুশমত আলী মাস্টার, মাওলানা আব্দুস সালাম, চৌধুরী মোহাম্মদ মেরাজ, আশরাফ আলী, মো. সিরাজ মিয়া, মো. ফজর আলী, সলিম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তুহিন ইসলাম শিপু। পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ খায়রুল আমিন। স্বাগত বক্তব্য দেন দেশীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী প্রবাসী উপদেষ্টা নোমান আহমেদ। শেষে মোনাজাত পরিচালনা করেন নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়ে ছিলেন আলী আহমদ।

এদিকে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম এক অনলাইন বিবৃতিতে বলেন, বৃষ্টির কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হলেও সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি দেশীয় কমিটির দায়িত্বশীলদের পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং গিয়াসউদ্দিন, আলী আহমদ, শিপু, মান্না, হেলাল, আবুবক্কর, মাহি, তারেক ও সাহেলসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রবাসী কার্যকরী প্রধান উপদেষ্টা মো. নুমান আহমেদের দিকনির্দেশনা সংগঠনকে সবসময় অনুপ্রাণিত করে। পাশাপাশি মেরাজ চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান, যিনি দূর থেকে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

শেষে তিনি আল্লাহর কাছে সকলের শ্রম ও সহযোগিতা কবুল করার জন্য দোয়া কামনা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর