শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর পক্ষে রোজাদার ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্থানীয় মাদরাসা, এতিমখানা ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পথচারী ও রোগীদের স্বজনদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদের সৌজন্যে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য মো. দুরুদ আহমেদ ,উপস্থিত ছিলেন 

এসময় ছাত্রনেতা রোমান আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও রোজাদার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্থানীয় সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার বিতরণকালে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা এবং এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর