শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সাংবাদিক তরিক এখন এডভোকেট

নিজস্ব প্রতিবেদক / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বার কাউন্সিলে উত্তীর্ণ আবুল হায়দার তরিক সাংবাদিকতা থেকে আইন পেশায় নতুন যাত্রা

বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মৌলভীবাজারের সাংবাদিক আবুল হায়দার মো. তরিক। তিনি জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে বার কাউন্সিল এডভোকেটশিপের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারাদেশে মোট ৮ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে আবুল হায়দার মো. তরিকও স্থান পেয়েছেন।

জানা গেছে, এডভোকেট তালিকাভুক্তি পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষা গত বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জুন মাসে লিখিত পরীক্ষা এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি তিনটি ধাপই সফলভাবে উত্তীর্ণ হন।

প্রতিক্রিয়ায় আবুল হায়দার মো. তরিক জানান, ২০১৮ সালে এলএলবি অধ্যয়নের মাধ্যমে তার আইনি শিক্ষার সূচনা হয়। দীর্ঘ অধ্যবসায় ও পরিশ্রমের ফল হিসেবে তিনি এ সাফল্য অর্জন করেছেন।

তিনি বলেন, এ অর্জনের মাধ্যমে তার দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বেড়েছে। পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সাফল্যে সহকর্মী, আইনজীবী মহল, শুভানুধ্যায়ী ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর