শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে সাবেক কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরীর ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

দারিদ্রমুক্ত ও সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই গঠনের লক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি আহব্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার পৌরসভার সাবেক ৩ বারের কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ি কুঞ্জবনে ৩০০ জন অসচ্ছল মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী এবং অ্যাডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব, আমাদের পরিবার ঐতিহ্যগতভাবেই মানুষের কল্যাণে কাজ করে চলেছি
এবং এ ধরনের উদ্যোগ দারিদ্রমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর