শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘরে ১৪ ফুটের অজগর, রাতেই লাউয়াছড়ায় অবমুক্ত

ডেস্ক রিপোর্ট / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরে ঢুকে পড়া প্রায় ১৪ ফুট লম্বা বিশাল অজগর সাপ ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। তবে আতঙ্ক নয়, সচেতনতার পরিচয় দিয়ে বন বিভাগকে খবর দেওয়ায় শেষ পর্যন্ত নিরাপদেই উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে বিরল এই বন্যপ্রাণীটি।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতের এ ঘটনা ঘটে লাউয়াছড়া বনসংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকায়। স্থানীয় বাসিন্দা মিজান মিয়ার ঘরে হঠাৎ করেই ঢুকে পড়ে প্রায় ৪০ কেজি ওজনের অজগরটি।
খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় রাত ১২টার দিকে সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, “সাপটি আকারে বড় হলেও সম্পূর্ণ সুস্থ ছিল, তাই কোনো ঝুঁকি ছাড়াই সেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”
পরে বন বিভাগের তত্ত্বাবধানে একই রাতেই সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বলেন, “মানুষ আতঙ্কিত হয়ে ক্ষতি না করে দ্রুত খবর দেওয়ায় সাপটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি বন্যপ্রাণী সংরক্ষণে ইতিবাচক দৃষ্টান্ত।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর