বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

একই ডোবায় ঝরল তিন প্রাণ, কুলাউড়ায় শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬


মৌলভীবাজারের কুলাউড়ায় খেলতে গিয়ে একই সঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে,যা স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো-ইমাদ আহমেদ (৮), লাবিব আহমেদ (৮) ও জিসান আহমেদ (১০)। তারা পরস্পরের আত্মীয় বলে জানা গেছে এবং ঘটনাস্থলের আশপাশেই তাদের বাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই খেলছিল তিন শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা সদ্য খনন করা একটি ডোবায় পড়ে যায়, যেখানে বৃষ্টির পানি জমে ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী লুৎফুর রহমান জানান, ডোবাটি সম্প্রতি মাটি কাটার ফলে তৈরি হয়েছিল এবং সেটি নিরাপত্তাহীন অবস্থায় ছিল। শিশুদের অজান্তেই সেটি প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয় জনপ্রতিনিধি হেলাল আহমদ ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, “একসঙ্গে তিন শিশুর মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর