বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মণিপুরি ‘লাই হারাওবা’ উৎসব

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেতইগাঁও এলাকায় অবস্থিত মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আগামী ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত আয়োজন করা হয়েছে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘লাই হারাওবা’ উৎসব। তিন দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ভারতের মণিপুর থেকেও একটি প্রতিনিধি দল এতে যুক্ত হবে।

উৎসব উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) কমলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। এতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ওইমান লানথই। উপস্থিত ছিলেন আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) এবং কমিটির সদস্য রবি কিরণ সিনহা (রাজেশ)সহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মণিপুরি জনগোষ্ঠীর এই প্রাচীন আচারভিত্তিক উৎসবকে সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজনটি বাস্তবায়ন করা হচ্ছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ‘লাই হারাওবা’ স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ। এতে সহায়তা করছে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনগুলো।

‘লাই হারাওবা’ শব্দটির অর্থ দেবতাদের আনন্দ উদযাপন। এই উৎসবের মাধ্যমে সৃষ্টিতত্ত্ব, আধ্যাত্মিকতা এবং মানবসম্পর্কের গভীর তাৎপর্য প্রকাশ পায়। ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, মন্ত্রপাঠ এবং বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের সমন্বয়ে উৎসবটি সম্পন্ন হয়, যার মধ্যে ‘মাইবী জাগোই’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

আয়োজকরা বলেন, এই আয়োজন কেবল একটি উৎসব নয়; এটি বাংলাদেশের বহুসাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতিফলন। মণিপুরি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ধারাবাহিকতা ও পরিচয় রক্ষায় এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উৎসব সফল করতে সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর