শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

শ্রীমঙ্গলে শত বছরের বসতভিটা বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোটার : / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হিন্দু পরিবারের শত বছরের পুরোনো বসতভিটা প্রতারণার মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বাবুল দাশ।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রায় একশ বছর আগে তার বাবা মৃত রুক্ষিনী দাশ স্থানীয় সত্যেন্দ্র কুমার ভট্টাচার্যের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করে সেখানে বসবাস শুরু করেন। সে সময় রেজিস্ট্রির প্রচলন না থাকায় মৌখিকভাবে জমি ক্রয় করা হয়। পরবর্তীতে দলিল করার আশ্বাস দিলেও তা আর বাস্তবায়ন হয়নি।

তিনি অভিযোগ করেন, সত্যেন্দ্র কুমারের ছেলে শুকুমার ভট্টাচার্য জমি রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাসে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও জমি রেজিস্ট্রি না করে সম্প্রতি গোপনে ওই জমিসহ আরও জমি অন্যের কাছে বিক্রি করে দেন।

বাবুল দাশ দাবি করেন, নতুন ক্রেতা তাজুল ইসলাম জমির মালিকানা দাবি করে তাদের উচ্ছেদের হুমকি দিচ্ছেন। এমনকি পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, চলাচলের পথ ও পানির উৎস ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

তবে এ বিষয়ে শুকুমার ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া এমন দাবি ভিত্তিহীন। তারা বিষয়টি নিয়ে আলাদা করে নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন বলেও জানান।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর