শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার সরকারি কলেজে ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’-এর নামফলক পুনঃস্থাপন

ডেস্ক রিপোর্ট / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজার সরকারি কলেজে অবস্থিত ‘শহীদ জিয়া অডিটোরিয়াম’-এর নামফলক পুনরায় স্থাপন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে নামফলকটি আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মনসুর আলম।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাশ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা অডিটোরিয়ামের নামফলক পুনঃস্থাপনকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর