বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন ব্যারিস্টার সুমন শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও হিসেবে যোগদান করলেন ডা. শাকুর আহমেদ শিক্ষা ও সংস্কৃতি: উন্নত জাতি গঠনের দুই ভিত্তি শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা

আট দিনেই বদলি: মৌলভীবাজার ছাড়ছেন এসপি রিয়াজুল ইসলাম

ডেস্ক রিপোর্ট / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দায়িত্ব গ্রহণের মাত্র আট দিনের মাথায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

আদেশ অনুযায়ী, আগামী শনিবার (১৬ মে) এর মধ্যে জেলার দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়ে তাকে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।

এর আগে গত ৫ মে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদ থেকে মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। পরে ৮ মে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

হঠাৎ এই প্রত্যাহারের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। তবে কী কারণে তাকে এত অল্প সময়ের মধ্যে প্রত্যাহার করা হলো, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ সদর দপ্তর।

এ বিষয়ে বক্তব্য জানতে এসপি মো. রিয়াজুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম-এর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা বলেন, “আমি বর্তমানে পুলিশ লাইনে আছি। আগামীকাল নিয়োগ পরীক্ষা রয়েছে। এসপি স্যারের প্রত্যাহারের বিষয়ে আমি আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর