শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস করার লক্ষ্য দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

মৌলভীবাজারে উদ্ধার নড়াইল থেকে নিখোঁজ কিশোরী

ডেস্ক রিপোর্ট / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬


নড়াইল জেলা থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম (১১) নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল র‍্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ অভিযানে বড়লেখার দক্ষিণভাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আয়েশা করিম নড়াইল জেলার লোহাগড়া থানার বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী আয়েশার অবস্থান শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল র‍্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ দল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর আয়েশাকে বড়লেখা থানায় নেওয়া হয়। বড়লেখা থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েকে ফিরে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর