শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সুমা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় ৪টি মামলায় মোট ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত “সুমা ফুড” নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫২ ধারায় ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া শহরের শাহ মোস্তফা রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪, ১৬(১) ও ৪৯(১)(চ) ধারায় লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালনা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং সড়ক পরিবহন বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর