বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

মাদকের বিরুদ্ধে বার্তা ছড়িয়ে শ্রীমঙ্গলে অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬


“মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলা দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীমঙ্গল উপজেলা দল ২-১ গোলে কমলগঞ্জ উপজেলাকে পরাজিত করে বিজয় অর্জন করে। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে মাঠ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সংস্কৃতি ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং তরুণদের মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর