শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

মৌলভীবাজারে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের তালেব মিয়া (৪০) এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানের বেমারি টিলার স্বপন মুন্ডা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ বৃষ্টিপাত হয়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে কর্মরত অবস্থায় তারা বজ্রপাতে আক্রান্ত হন। এর মধ্যে তালেব মিয়া নিজ জমিতে ধান কাটার সময় এবং স্বপন মুন্ডা স্থানীয় রাবারবাগানে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া এবং কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমির আলী জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে সচেতনতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর