বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

রিপোটার : / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
ছবি সংগ্রহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ও বিকেলে উপজেলার দুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একদিনে দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ৭ বছর বয়সী ছেলে রাফি পরিবারের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিন্দুরখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল খায়ের সিদ্দিকী মুরাদ জানান, সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে একই দিন বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের সোনা মিয়া সড়ক এলাকার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ২৮ মাস বয়সী কন্যা জামিনা ফেরদৌউস জারা খেলতে খেলতে বাসার পাশের পুকুরে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে এলাকার আরেক শিশু পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজনরা পুকুরে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকেই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিনে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর