শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জের দুই গ্রাম প্লাবিত, বাঁধ ভেঙে জনদুর্ভোগ

রিপোটার : / ৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের একটি বাঁধ ভেঙে যাওয়ায় আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, গত তিন দিনের অবিরাম বর্ষণে খালের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। একপর্যায়ে চাপ সহ্য করতে না পেরে বাঁধটি ভেঙে পড়ে এবং দ্রুতগতিতে পানি লোকালয়ে প্রবেশ করে।

পানির প্রবল স্রোতে ভানুবিল–ছনগাঁও সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি কয়েকটি গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।

অনেক বাসিন্দা জানান, হঠাৎ করে ঘরে পানি ঢুকে পড়ায় তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। সকাল থেকেই এলাকায় হাঁটুপানি পরিস্থিতি বিরাজ করছে।

ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন এবং ছনগাঁওয়ের রাধা কান্ত সিংহ বলেন, ঢলের পানি বসতঘরের আঙিনায় ঢুকে ক্ষয়ক্ষতি করেছে। কোনো ধরনের পূর্ব সতর্কতা না থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন জানান, অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা পানিতে তলিয়ে গেছে এবং স্থানীয় সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়া গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর