শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ডেস্ক রিপোর্ট: / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবেশ রক্ষা, সামাজিক বনায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখা। মঙ্গলবার দুপুরে শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পরিচালনায় এবং শাখা সভাপতি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রেস ক্লাবের সদস্য ও ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর প্রধান নির্বাহী গীতিকবি কায়েস আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী দাস, পরিবেশকর্মী তারেক হাসান, সাংবাদিক এম এ রকিব, সমাজকর্মী ফয়েজ আহমেদ, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন।

বক্তারা বলেন, দেশে বনাঞ্চলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের ঘাটতি পূরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ জরুরি। তারা শুধু গাছ লাগানো নয়, চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের প্রতিও গুরুত্বারোপ করেন।

প্রধান শিক্ষক কবিতা রাণী দাস বলেন, প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসা প্রয়োজন। তিনি বিদ্যালয়কে এ কর্মসূচির জন্য নির্বাচিত করায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথি কায়েস আজিজ বলেন, “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এটি শুধু স্লোগান নয়, বরং ভবিষ্যৎ পৃথিবীকে বাসযোগ্য রাখার অন্যতম উপায়। তিনি শ্রীমঙ্গলের পাহাড়, হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুজার রহমান বাবলা, আল আমিন, মো. সুলতান মাহমুদ ও সমাজকর্মী ফাহিম আহমদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, বসুন্ধরা শুভসংঘের এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর