রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

সিলেটে তরুণীকে ছিনতাই: দুই নারী গ্রেপ্তার, স্বর্ণের নাকফুল উদ্ধার

রিপোটার : / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

অনলাইন ডেস্ক
সিলেট নগরীতে এক তরুণীর কাছ থেকে মোবাইল ফোন ও স্বর্ণের নাকফুল ছিনতাইয়ের ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া স্বর্ণের নাকফুলও উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জুন) রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামের নুরুল ইসলাম ও সমলা বেগমের মেয়ে তানিয়া (১৮)। তিনি বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তারকৃত ঝুমা আক্তার (১৮) এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার (৬ জুন) বিকেলে নগরীর সোবহানীঘাটের চালিবন্দর কাষ্টঘর এলাকার প্রবেশমুখে কুলসুমা আক্তার (১৯) নামের এক তরুণীকে তিন ছিনতাইকারী চাকুর ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়।

এ সময় কুলসুমা আক্তার চিৎকার করে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করলে সোবহানীঘাট ইবনেসিনা হাসপাতালের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় তানিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়।

পরে ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকা থেকে অপর আসামি ঝুমা আক্তারকে গ্রেপ্তার করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর