রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদসহ সকল পদ থেকে অব্যাহতি পেলেন রুমান আহমদ কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা কমলগঞ্জে গাছের পেরেক ও বিজ্ঞাপনী বোর্ড অপসারণ শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস করার লক্ষ্য দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

রিপোটার : / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শ ও উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে।

তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।

সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাঁদের প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার পরিবেশ, শিক্ষক সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ প্রমুখ।

এ সময় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর