বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

কমলগঞ্জে সীমান্তে হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে ১১ দলের মানববন্ধন

রিপোটার : / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশের সীমান্তে নিরীহ নাগরিক হত্যা এবং অবৈধ পুশ-ইনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলার আদমপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় এবং নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনসুর আলী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটি (এনসিপি)-এর সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আবু হানিফা, উপজেলা এনসিপির সদস্য মুশাহিদ আহমদ, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, আদমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ উদ্দিন ফায়াজ এবং খেলাফত মজলিসের আদমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা সমুন্নত রাখতে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও অবৈধ পুশ-ইনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর