মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাবা।
শুক্রবার (২৬ জুন) রাতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোপালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, স্থানীয় কৃষক সুলতান আলী (৭০) এর সাথে ছেলে ফয়েজ আলী পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছেলে ফয়েজ আলী কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে গুরুতর আহত করে।
আহত অবস্থায় সুলতান আলীকে জুড়ি উপজেলা স্বাস্থকমপ্লেক্র হাসপাতালে পাঠানো হয়।
পরে চিকিৎসাধিন অবস্থায় সুলতান আলীর মৃত্যু হলে মরদেহ হাসপাতালে রেখেই ছেলে ফয়েজ আলী পালিয়ে যায়।
খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সুলতান আলীর ৬ সন্তানের মধ্যে ফয়েজ আলী সৌদি আরব প্রবাসী। সে গত ২৪ জুন দেশে আসলে বাবার সাথে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ফয়েজ আলী কুড়াল দিয়ে তার বাবাকে আঘাত করে।
স্বজনরা সুলতান আলীকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তিনি মারা যান।
এসময় ফয়েজ আলী হাসপাতালেই ছিলেন। বারার মৃত্যুর খবর পেয়ে সে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের আরেক ছেলে শাহেদ আলী বাদী হয়ে জুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘাতক ছেলেকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।