শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) বা ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম মৌলভীবাজারে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ৮টায় মৌলভীবাজারের এম. সাইফুর রহমান স্টেডিয়ামে নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নেতৃত্বে প্রথম দিনের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

দ্বিতীয় দিনের পরীক্ষায় পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার দৌড় এবং নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এছাড়াও হাই জাম্প ও লং জাম্পের মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হয়।

দিনব্যাপী কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করা এবং অর্থ লেনদেন থেকে বিরত থাকার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আগামী ২৯ জুন ২০২৬, সোমবার সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি তানভীর আহমদ, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল (সুনামগঞ্জ) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান (সিলেট)।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হক, মেডিকেল অফিসার ডা. শুভ্র তুষার সিংহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর