শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

মৌলভীবাজারে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোটার : / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারে জেলা স্বাস্থ্য বিভাগের জুন ২০২৬ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। এতে জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, ইউনিসেফ (UNICEF) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কর্মকর্তাবৃন্দ, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাসহ জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে Health System Strengthening (HSS) Scoring বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দৈনিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত রিপোর্টিং কার্যক্রম আরও কার্যকর ও সময়োপযোগী করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও বেগবান করার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয়, চলমান হাম-রুবেলা পরিস্থিতি মোকাবিলা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণ, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন এবং হাসপাতাল প্রাঙ্গনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর