শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

তিন সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও

রিপোটার : / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে এক মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে উধাও হওয়ার অভিযোগ উঠেছে কানাডা প্রবাসীর স্ত্রী নিশাত আক্তারের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ২৮ জুন চাটখিল থানায় লিখিত অভিযোগ করেন নিশাতের মা নাজমা আক্তার। অভিযোগে বলা হয়, স্বামী বিদেশে থাকায় নিশাত বাবার বাড়িতে বসবাস করতেন। এ সময় স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২৭ জুন তিন সন্তানকে বাড়িতে রেখে তারা পালিয়ে যান।

পরিবারের দাবি, পালিয়ে যাওয়ার সময় নিশাত নগদ ৯ লাখ ১০ হাজার টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছেন। এছাড়া ঘর থেকে একটি স্কুটিসহ আরও কিছু মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের খুঁজে বের করতে এবং খোয়া যাওয়া সম্পদ উদ্ধারে পুলিশের অভিযান চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর