(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার রাধানগর এলাকায় পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অটোরিকশা তল্লাশি করে ১৭টি কার্টন থেকে ২০৪ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই মো. হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।