বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

বন্যার পানিতে আটকে পড়া মানুষের পাশে সিলেট রেঞ্জ পুলিশ, ত্রাণের সঙ্গে চিকিৎসাসেবাও

রিপোটার : / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :

বন্যার কারণে বিচ্ছিন্ন ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ মানবিক কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলামআমিনুল ইসলাম

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি ও বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। বন্যাকবলিত ১০০টি পরিবারের মাঝে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।

শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি উদ্যোগটি। মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পে বন্যার্তদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন এবং নিরাপদ পানি ব্যবহারের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়।

ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং সিলেট রেঞ্জ পুলিশ ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর