বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (১৫ জুলাই) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং পেশাগত কার্যক্রম আরও ফলপ্রসূ করার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি জনসেবার মানোন্নয়ন ও পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে জুন ২০২৬ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তা ও থানাকে সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সদর দপ্তরের নির্ধারিত মূল্যায়ন পদ্ধতিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে স্বীকৃতি পান সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ। ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা নির্বাচিত হন সদর ট্রাফিক বিভাগের টিএসআই মো. আব্দুল মোতালিব। ওয়ারেন্ট তামিলে দক্ষতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই আতিকুল ইসলাম।

আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্যের জন্যও কয়েকজন কর্মকর্তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। আলোচিত একটি গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন এবং তিন আসামিকে গ্রেফতারের সফলতায় সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিশেষ সম্মাননা লাভ করেন। একইভাবে একটি চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কার পান এসআই শিপু কুমার দাস।

এছাড়া অপরাধী গ্রেফতার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এএসআই শফিকুল ইসলাম ও এএসআই সাইদুর রহমানকেও পুরস্কৃত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর