শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণা

রিপোটার : / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কমলগঞ্জে বিএনপির ৯ ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এসব কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে গত ১৪ জুলাই ১১ সদস্যবিশিষ্ট ইউনিয়নভিত্তিক আহ্বায়ক কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। দলীয় নেতারা জানান, প্রতিটি কমিটিতে দীর্ঘদিন ধরে দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত, ত্যাগী, পরীক্ষিত ও তৃণমূলে গ্রহণযোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়েছে।

অনুমোদিত কমিটিগুলোর মধ্যে ১নং রহিমপুর ইউনিয়নে আহ্বায়ক হিসেবে ইলিয়াছ মিয়া এবং সদস্য সচিব হিসেবে শাহরিয়ার চৌধুরী লিটন দায়িত্ব পেয়েছেন। ২নং পতনঊষার ইউনিয়নে আহ্বায়ক আব্দুস শহীদ ও সদস্য সচিব জুনেদ আহমদ, ৩নং মুন্সীবাজার ইউনিয়নে আহ্বায়ক বরাত আলী ও সদস্য সচিব নওরুজ মিয়া, ৪নং শমসেরনগর ইউনিয়নে আহ্বায়ক জয়নাল আবেদিন ও সদস্য সচিব আহমদুর রহমান খোকন দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ৫নং কমলগঞ্জ ইউনিয়নে আহ্বায়ক সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক হারিছুর রহমান, ৬নং আলীনগর ইউনিয়নে আহ্বায়ক লক্ষী মোহন সিংহ ও যুগ্ম আহ্বায়ক আলিক মিয়া, ৭নং আদমপুর ইউনিয়নে আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব নজরুল ইসলাম মনির, ৮নং মাধবপুর ইউনিয়নে আহ্বায়ক শাহ ইকবাল হোসেন ও সদস্য সচিব আব্দুল মন্নান এবং ৯নং ইসলামপুর ইউনিয়নে আহ্বায়ক হেলিম মিয়া ও যুগ্ম আহ্বায়ক সুন্দর আলি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, আসন্ন উপজেলা কাউন্সিলকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবগঠিত ইউনিয়ন কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে নিজ নিজ এলাকার ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করে উপজেলা বিএনপির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় নেতাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের সমন্বয়ে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর