শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ভুরভুরিয়া ছড়ায় অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রিপোটার : / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় অলি মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার জালালিয়া রোড এলাকার আব্দুল করিমের ছেলে।

পরে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে অলি মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগের সত্যতা ও ঘটনাস্থলে হাতে-নাতে ধরা পড়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ (চ) অনুযায়ী অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।

অভিযান চলাকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল। এছাড়া মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর