শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ফলনের মুখে ১,২০০ কমলা গাছ উচ্ছেদ, ক্ষতির মুখে পরিবার

রিপোটার : / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় সংরক্ষিত বনভূমির ভেতরে গড়ে ওঠা একটি কমলা বাগানে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ১,২০০টি কমলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় আট বছর ধরে পরিচর্যা করা বাগানটি চলতি মৌসুমে ফলন দেওয়ার উপযোগী হয়েছিল। বাগান থেকে উল্লেখযোগ্য পরিমাণ কমলা বিক্রির আশা ছিল তাদের। বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে বাগানটি গড়ে তোলা হয়েছিল বলেও দাবি করেন তারা।

বাগান মালিক সালমা বেগম বলেন, উচ্ছেদের ফলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে এবং ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

এ বিষয়ে রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া বলেন, সংরক্ষিত বনভূমির ভেতরে বাণিজ্যিক চাষাবাদ আইনত নিষিদ্ধ। বনভূমি উদ্ধার ও সংরক্ষণের অংশ হিসেবে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর