বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ

রিপোটার : / ২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্থানীয় সমস্যা, অপরাধ প্রবণতা এবং জননিরাপত্তা বিষয়ক নানা মতামত তুলে ধরেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে “Exchange of Views on Law Enforcement & Drug Control” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা ছাড়া মাদক, কিশোর গ্যাং ও সাইবার অপরাধের মতো চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন।

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ-জনতার পারস্পরিক আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান। তিনি বলেন, নিরাপদ সমাজ গঠনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা যথেষ্ট নয়; নাগরিকদের দায়িত্বশীল অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। অপরাধের তথ্য গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

এ সময় সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, সড়ক নিরাপত্তা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। জেলা পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয় এবং অপরাধ দমনে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর