শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা এমপি নাসের রহমানের

অনলাইন ডেস্কঃ / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। একই সঙ্গে ঘটনাটিকে রাজনৈতিক প্রতিপক্ষের পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক জরুরি বার্তায় এ বিষয়ে বক্তব্য দেন সংসদ সদস্য।

ফেসবুক পোস্টে এম নাসের রহমান বলেন, তাকে এবং তার দলীয় আদর্শকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তার মাথা অন্য এক ব্যক্তির শরীরে সংযুক্ত করে একটি কুরুচিপূর্ণ ও মানহানিকর ভিডিও তৈরি করেছে এবং তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ ধরনের সাইবার অপরাধ ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ সদস্য আরও বলেন, প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাই কোনো তথ্য, ছবি বা ভিডিও যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা প্রচার না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এ ধরনের বিকৃত ও মিথ্যা কনটেন্ট তৈরি, প্রচার কিংবা পুনঃপ্রচার একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটির সত্যতা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর