শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কমলগঞ্জে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

রিপোটার : / ৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি ঘিরে জুলাই আন্দোলনের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ।

আলোচনা সভার আগে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, আন্দোলনের দৃশ্যপট এবং ঐতিহাসিক মুহূর্ত নিয়ে সাজানো আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে আন্দোলনের নানা অধ্যায়ের চিত্র তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

আলোচনা পর্বে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া, সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলাম, কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার শোকরানা নান্না, ছাত্র প্রতিনিধি ভুইয়া রাজন রেজা, জালাল আহমেদ আবেদ ও মিলাদ হোসেন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ।

অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায়ের সংগ্রাম এবং বৈষম্যবিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার পাশাপাশি ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর