শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ সীমান্তে আবারও পুশইন: বিএসএফের ঠেলে পাঠানো তিন বাংলাদেশি উদ্ধার অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ

ফ্যামিলি কার্ডের লোকবল নিয়োগে অনিয়মের অভিযোগ, দক্ষিণ সুরমায় ইউএনও কার্যালয়ে তালা

রিপোটার : / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা যুবদল ও ছাত্রদলের ব্যানারে নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম করা হয়েছে। তাদের দাবি, প্রশ্নবিদ্ধ নিয়োগপ্রক্রিয়ায় নির্বাচিতদের বাদ দিয়ে যোগ্য ও প্রকৃত প্রার্থীদের শুমারির কাজে নিয়োগ দিতে হবে।

উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে গত শনিবার রাতে শুমারিকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের ফল প্রকাশ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞপ্তির মাধ্যমে পাওয়া বৈধ আবেদনকারীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়ার পর চূড়ান্ত, রিজার্ভ ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, দক্ষিণ সুরমা উপজেলার আটটি ইউনিয়নে ৬৯ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া তথ্য সংগ্রহকারী পদে ছয়জনকে রিজার্ভ ও ৪১ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। সুপারভাইজার পদে একজনকে রিজার্ভ এবং চারজনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।

তবে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী রাজনীতিবিদের দেওয়া তালিকা অনুযায়ী শুমারির জন্য লোকবল নির্বাচন করা হয়েছে। এতে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়েছেন বলে দাবি তাদের। তবে অভিযোগের পক্ষে তারা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বা প্রমাণ উপস্থাপন করেননি।

এ বিষয়ে দক্ষিণ সুরমার ইউএনও এমদাদুল হক শরীফ বলেন, তিনি বিক্ষোভের সময় কার্যালয়ে ছিলেন না। জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় থাকাকালে বিক্ষোভের খবর পেয়েছেন।

তিনি বলেন, ‘শুনেছি, কিছু ব্যক্তি গিয়ে ফ্যামিলি কার্ড শুমারির জন্য নিয়োগ করা লোকবল নিয়ে বিক্ষোভ করেছেন। কিন্তু কী অনিয়ম হয়েছে, এর কোনো তথ্য তারা দেননি।’

কোনো রাজনীতিবিদের দেওয়া তালিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না—এমন অভিযোগের বিষয়ে ইউএনও বলেন, ‘এমন তথ্য সঠিক নয়। যারা আবেদন করেছেন, তাদের মধ্য থেকে স্বচ্ছতার ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।’

এদিকে ফ্যামিলি কার্ড শুমারির জন্য লোকবল নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর সিলেটের জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাতেও বিক্ষোভের ঘটনা ঘটেছে। সেখানেও নিয়োগে অনিয়ম ও অযোগ্যদের তালিকাভুক্ত করার অভিযোগ তোলা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর