শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই

রিপোটার : / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ১৯ বছর বয়সী এক তরুণী কুলাউড়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় বসবাস করেন। অভিযোগে বলা হয়েছে, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে শমসেরনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে পাঁচজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার শাশুড়ি বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, পরে ওই তরুণীকে শমসেরনগর ইউনিয়নের দৌলতপুর মোকামবাজার রেলক্রসিংয়ের উত্তর-পশ্চিম পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ৯ আগস্ট রাত থেকে ১০ আগস্ট রাত পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় ১২ আগস্ট ভোরে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় শমসেরনগর ইউনিয়নের মরাজানের পাড় এলাকার বদরুল ইসলাম (৪০) ও দৌলতপুর এলাকার আব্দুল কাদির শেখ (৫৮)-কে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী ১০ আগস্ট থেকে মৌলভীবাজার সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, মামলার পর অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর