শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ সীমান্তে আবারও পুশইন: বিএসএফের ঠেলে পাঠানো তিন বাংলাদেশি উদ্ধার অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

রিপোটার : / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে আরও জনবান্ধব, উন্নয়নমুখী ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ তালুকদার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন সম্ভাবনা, অবকাঠামোগত চ্যালেঞ্জ, জনসেবার মানোন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং বিভিন্ন নাগরিক সমস্যার বিষয় তুলে ধরেন। এ সময় প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সন্দীপ তালুকদার বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সমাজের সমস্যা, সম্ভাবনা ও জনআকাঙ্ক্ষা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণমুখী করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অপরিহার্য।”

তিনি আরও বলেন, কমলগঞ্জের শিক্ষা, পর্যটন, কৃষি ও সামাজিক উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগাতে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। প্রশাসন সব সময় ইতিবাচক ও বস্তুনিষ্ঠ পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করবে।

সভায় বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, প্রণীত রঞ্জন দেবনাথ, পিন্টু দেবনাথ, সাজিদুর রহমান সাজু, সাব্বির এলাহী, শাহিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আহাদ মিয়া, আব্দুস সালাম, জয়নাল আবেদিন,আব্দুল মুক্তাদির, আব্দুল বাছিত, মুমিনুল ইসলাম, নির্মল এস পলাশ এবং নুরুল মোহাইমিন মিল্টন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভা শেষে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কমলগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর