শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ সীমান্তে আবারও পুশইন: বিএসএফের ঠেলে পাঠানো তিন বাংলাদেশি উদ্ধার অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ

কমলগঞ্জের আলীনগর চৌমুহনী বণিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

রিপোটার : / ৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ
​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চৌমুহনী বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষীক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার মোঃ নিয়াজ মোরশেদ রাজু ও সহকারী প্রিজাইডিং অফিসার শিল্পা বেগম ফলাফল ঘোষণা করেন। এর আগে বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি পদে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
​নির্বাচনে ​সভাপতি পদে জমসেদ আহমেদ (আনারস প্রতীক) নিয়ে ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ গিয়াস (ছাতা প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৯ ভোট। ​সহ সভাপতি পদে মোঃ দুরুদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
​সাধারণ সম্পাদক পদে সায়েদুর রহমান (ফুটবল প্রতীক) নিয়ে ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৭ ভোট।
​যুগ্ম সাধারণ সম্পাদক পদে আপন মিয়া (মই প্রতীক) নিয়ে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল আহমেদ আবেদ (ঘড়ি প্রতীক) নিয়ে পেয়েছেন ৪২ ভোট। ​সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওয়াসিম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
​কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন ( হরিণ প্রতীক) নিয়ে ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম (চেয়ার প্রতীক) পেয়েছেন ৩৮ ভোট।
​এছাড়া সদস্য পদে আবুল হোসেন, মামুনুর রশীদ, হাবিবুর রহমান, সেলিম মিয়া ও রমজ মিয়া বিজয়ী হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর