শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

রিপোটার : / ১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তার সৎ বাবা আরিফুল ইসলাম লেলিন (৪৫)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালমনিরহাট শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম লেলিন রংপুর কোতোয়ালি এলাকার খটখটিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বানিয়াপাড়া এলাকায় দ্বিতীয় স্ত্রীর বাড়িতে বসবাস করতেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, পাটগ্রামের রসুলগঞ্জ বানিয়াপাড়া এলাকার এক বিধবা নারীকে ২০১৫ সালের দিকে দ্বিতীয় বিয়ে করেন লেলিন। বিয়ের পর থেকে তিনি স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে বাড়ি ফাঁকা পেয়ে তার ১৪ বছর বয়সী সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন।

মামলার তথ্যমতে, ২০১৯ সালের ২৬ জুলাই রাতে ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন লেলিন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনায় ওই বছরের ৮ আগস্ট পাটগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন। রায়ে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে জরিমানার এক লাখ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আপিল নিষ্পত্তির সময়সীমা শেষ হওয়ার পর আসামির বর্তমান বা ভবিষ্যৎ সম্পদ থেকে এ অর্থ আদায় করা যাবে বলেও আদালত উল্লেখ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। পাশাপাশি জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর