শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা

রিপোটার : / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দলীয় আধিপত্য ও নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া। এছাড়া এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকেও আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনের অভ্যন্তরে নেতৃত্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহত এনসিপি নেতা ও জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে তামিম আহমদ অভিযোগ করেন, দলীয় পদ দেওয়ার আশ্বাস দিয়ে এহসান জাকারিয়াসহ কয়েকজন তার কাছে অর্থ দাবি করেন। দাবি পূরণ না করায় বড়লেখা যাওয়ার পথে উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, বিষয়টি দলীয়ভাবে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেফতার পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর