শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ইয়া নবী সালামু আলাইকা’ ধ্বনিতে মুখর কমলগঞ্জ, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারক র‍্যালি

রিপোটার : / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও ভালোবাসার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। ‘ইয়া নবী সালামু আলাইকা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পৌর শহরের সড়কগুলো। আলোচনা সভা, নসিহতমূলক বক্তব্য ও বর্ণাঢ্য মোবারক র‍্যালির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাসিক পরওয়ানা পত্রিকার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও মানবতার আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মুফতি মো. সামছুল ইসলাম। তিনি ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, রাসূলুল্লাহ (সা.)-এর আগমন এবং তাঁর আদর্শের আলোকে বর্তমান সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিশাল মোবারক র‍্যালি বের হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা নবীপ্রেমের বিভিন্ন স্লোগান ও দরুদ শরিফ পাঠ করতে করতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় আবেগে ভরপুর এই শোভাযাত্রা নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালি শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম-ওলামা, সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর