কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রত্নগর্ভা মা সম্মাননা স্মারক প্রদান, অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থী-২০২৫ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রায়হান উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরূদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেদায়েতুন্নেছা বেগম, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন এবং স্কাউটার মোসাহিদ আলী।
এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাজে প্রতিষ্ঠিত ও কৃতী সন্তানদের জননী হিসেবে কয়েকজন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া রত্নগর্ভা মা জাহানারা বেগমের সন্তানদের মধ্যে রয়েছেন ডা. বুবলী আহমদ (এমবিবিএস) এবং ডা. মৌয়াখখীর আহমদ (এমবিবিএস)।
রত্নগর্ভা মা মোছা. সিরাজুন্নেছা বেগমের সন্তান ডা. শেখ মোহাম্মদ মিছবাহ উদ্দিন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস (নিউরোসার্জারি) রেসিডেন্ট ও ফাইনাল ইয়ার পরীক্ষার্থী হিসেবে অধ্যয়নরত। তিনি পোস্টগ্র্যাজুয়েট স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পিজি হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট, ড্যাব সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের লাইফ মেম্বার এবং হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তাঁর সহধর্মিণী ডা. রওশন আরা বেগমও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত।
রত্নগর্ভা মা আরতি রানী চন্দ্রের সন্তান ডা. রাজু চন্দ্র। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) পার্ট-১ উত্তীর্ণ এবং বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে সহকারী সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।
রত্নগর্ভা মা হেদায়েতুন্নেছা বেগমের সন্তান ডা. দিনা হক। তিনি এমবিবিএস ও এফসিপিএস ডিগ্রিধারী চিকিৎসক।
রত্নগর্ভা মা উমা রানী যাদবের সন্তানদের মধ্যে রয়েছেন ডা. সৌরভ কুমার যাদব। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (জেনারেল সার্জারি) শেষ পর্বের পরীক্ষার্থী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমএস (ইউরোলজি) রেসিডেন্ট। অপর সন্তান সিপা যাদব মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
রত্নগর্ভা মা নেওয়া বেগমের সন্তান তারেক আহমেদ একজন বিসিএস কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
অনুষ্ঠানে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেদায়েতুন্নেছা বেগমকে। একইসঙ্গে ২০২৫ সালের কৃতী শিক্ষার্থী ও প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঈনউদ্দীন আহমদ মতিন, মো. জলিল আহমেদ, সৈয়দ লোকমান হোসেন, জালাল আহমেদ আবেদ, শামিম আহমেদ, মিজান মিয়া ও নজরুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সন্তানের সাফল্যের পেছনে মায়ের অবদানের গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে কৃতী শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।