বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

কলার ছড়িতে লুকিয়ে বাজারে খয়েরী ফণীমনসা, শ্রীমঙ্গলে উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা কলার ছড়ির ভেতরে লুকিয়ে বাজারে চলে আসে একটি খয়েরী ফণীমনসা (Brown Pit Viper) সাপ। সাপটিকে দেখতে পেয়ে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল নতুন বাজারের একটি কলার আড়তে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পাহাড়ি এলাকা থেকে আনা কলার চালান নামানোর সময় একটি সাপ দেখতে পান তারা। পরে নিশ্চিত হওয়া যায়, সাপটি কলার ছড়ির ভেতরে লুকিয়ে ছিল। বিষয়টি জানাজানি হলে বাজারে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে ব্যবসায়ীরা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি খয়েরী ফণীমনসা। এ প্রজাতির সাপ অনেক সময় কলার ছড়ির ভেতর আশ্রয় নেয় এবং নিরাপদ আবাসস্থল হিসেবে ব্যবহার করে। এর আগেও বিভিন্ন সময়ে কলার ছড়ির মধ্যে লুকিয়ে সবুজ ফণীমনসা সাপ বাজারে চলে আসার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযানের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর