বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সিসি ফুটেজে ধরা পড়ল শঙ্খিনী সাপ, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

রিপোটার : / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

শ্রীমঙ্গলে গভীর রাতে একটি বিষধর শঙ্খিনী (শাঁখামুঠি) সাপের ঘরে প্রবেশের চেষ্টা সিসি ক্যামেরায় ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে একটি পরিবারে। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

ঘটনাটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হাউজিং এস্টেট এলাকার কাউসার মিয়ার বাসায় ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বাসার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের সময় তারা দেখতে পান একটি সাপ বারান্দা পেরিয়ে ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি নজরে আসতেই বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত সহায়তার জন্য যোগাযোগ করেন।

বাড়ির মালিক কাউসার মিয়া বলেন, সাপটি সময়মতো দেখতে পাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো গেছে। ঘরের ভেতরে ঢুকে পড়লে পরিবারের সদস্যরা ঝুঁকির মুখে পড়তে পারতেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পেয়ে পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি বিষধর শঙ্খিনী (শাঁখামুঠি) সাপ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান শেষে সাপটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম ও আশপাশের ঝোপঝাড়ে আশ্রয় নেওয়ার কারণে এ সময় সাপ লোকালয়ে চলে আসার ঘটনা বাড়ে। সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর