বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

বৈদ্যুতিক তারে শক খেয়ে শ্রীমঙ্গলে সোনালী হনুমানের মৃত্যু

রিপোটার : / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আমরইলছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সোনালী হনুমান বৈদ্যুতিক তারে শক খেয়ে মাটিতে পড়ে যায়। পরে চা বাগানের লোকজন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর হনুমানটিকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শুরুর আগেই সেটি মারা যায়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বৈদ্যুতিক তারে শক খেয়ে গুরুতর আহত হওয়ায় সোনালী হনুমানটি বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে মৃত হনুমানটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী সংশ্লিষ্টদের মতে, বিদ্যুতের খোলা তার ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের কারণে প্রায়ই বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর