বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মৌলভীবাজারে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার হওয়া মো. মামুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কন্টেন্ট শেয়ারিং অ্যাপ টিকটকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো. মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৪ অক্টোবর) মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার নিজাম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে পোস্ট করেন মামুন। ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র নিন্দার ঝড় ওঠে। মামুনের বিরুদ্ধে থানায় পূর্বের আরেকটি মারামারির ঘটনার লিখিত অভিযোগ রয়েছে।

মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ওই যুবক প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে। এ রকম কর্মকান্ডে আমরা কোনো ছাড় দেব না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর