বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

ব্যক্তিগত কারণ দেখিয়ে এনসিপির জেলা কমিটি ছাড়লেন সামায়েল রহমান

রিপোটার : / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন সামায়েল রহমান। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে তিনি দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সামায়েল রহমান পদত্যাগের বিষয়টি জানান। সেখানে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে স্বেচ্ছায় মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য দলের সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও দলের প্রতি শুভকামনা ও সমর্থন অব্যাহত রাখার কথা উল্লেখ করেন।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান বলেন, সামায়েল রহমান পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তিনি জানান, দলীয় নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ৩০ বছরের কম বয়সী নেতাদের মূল দল থেকে অব্যাহতি দিয়ে ‘যুবশক্তি’-তে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। বয়সের হিসাবে সামায়েল রহমানও ওই শ্রেণির মধ্যে পড়েন।

তবে সামায়েল রহমানের ফেসবুক পোস্টে পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথাই উল্লেখ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর